রাজধানীতে এখনও ছুটির আমেজ, সড়কে স্বস্তির ছোঁয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৫, ১৯:৩৮আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৪১

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও লঞ্চঘাটে ফিরতি যাত্রার ব্যস্ততা বাড়লেও শহরের চেনা কর্মচাঞ্চল্যে এখনও ফেরেনি। নেই চিরচেনা গাড়ির হর্ন, দীর্ঘ যানজট, মানুষের উপস্থিতি। সব মিলিয়ে রাজধানীতে ছুটির রেশ যেন এখনও পুরোপুরি কাটেনি।

বৃহস্পতিবার (১২ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঈদের ষষ্ঠ দিন শেষেও রাজধানীর পাড়া-মহল্লার দোকান থেকে শুরু করে শপিং মলে শুরু হয়নি বেচাকেনা। কিছু কিছু দোকান খোলা থাকলেও বেশিরভাগই বন্ধ। তবে রেস্টুরেন্টগুলোতে রয়েছে মানুষের সরব উপস্থিতি। আরা ফাঁকা ঢাকায় চলাচলে স্বস্তি প্রকাশ করেছেন নগরীর বাসিন্দারা।

ফাঁকা ঢাকা

মোহাম্মদপুরের বাসিন্দা আবির অর্নব বলেন, ঢাকায় এখন চলাচল করে খুবই শান্তি পাচ্ছি। কোনও যানজট নেই, গাড়ির হর্ন নেই। দুদিন পরেই এই শান্তি আর থাকবে না। সব স্কুল-কলেজ, অফিস খুলে গেলে এটা আর সম্ভব হবে না।

দিশারী পরিবহনের চালক মো. আল-আমিন বলেন, এখন রাস্তায় গাড়ি চালিয়ে শান্তি। কোনও জ্যাম নাই। আবার গাড়িতে গাদাগাদি করে লোকও ওঠে না। তবে যাত্রী কম হলে আমাদেরই সমস্যা।

শপিং মল বন্ধ

মিরপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন বলেন, মনে হচ্ছে, ঢাকায় এখন নিশ্বাস ফেলার জায়গা হয়েছে। আমি বাসে মিরপুর থেকে গুলিস্তান যেতে পারছি আধা ঘণ্টায়। যেটা অন্য সময় গেলে দুই ঘণ্টা লাগে। যদিও অন্য সময় মেট্রোরেল ব্যবহার করি।

আসাদ গেট এলাকার সিএনজি চালক ইদ্রিস বলেন, ছুটিতে রাস্তা ফাঁকা থাকায় গাড়ি চালিয়ে শান্তি, কিন্তু যাত্রী পাই কম। বাসস্ট্যান্ড বা রেলস্টেশনের দিকে গেলে যাত্রী পাওয়া যায়।

খোলেনি পাড়া-মহল্লার বেশিরভাগ দোকান

মোহাম্মদপুরের বাসিন্দা আমিনুর রহমান বলেন, এখন রাস্তায় চলাচল করতে সুবিধা হলেও ঢাকার আসল রূপ ওইটাই, যেটা আমরা সবসময় দেখি। রবিবার থেকেই আমরা সেই চিত্র দেখতে পারবো।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান