ভাঙারি ব্যবসায়ী হত্যা: গ্রেফতার ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৮:৫১ আপডেট : ১৩ জুন ২০২৫, ২০:০৮

রাজধানীর সবুজবাগে প্লাস্টিক ভাঙারি ব্যবসায়ী মো. জাকির হোসেন হত্যার ঘটনায় গ্রেফতার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলো– শুকুর আলী, মো. রাজিব ও স্বপন। এছাড়া আসামি আজহার আলী হত্যার দায় শিকার করায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে উপ-পরিদর্শক মো. সামছুল আমিন। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে সবুজবাগের বাইগদিয়া এলাকার ঝোপের ভেতর থেকে বালু খুঁড়ে জাকির মরদেহ উদ্ধার করে পুলিশ।

জাকির হোসেন সপরিবারে সবুজবাগ থানার বাইগদিয়া এলাকায় থাকতেন। গত ৪ জুন তিনি নিখোঁজ হন। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন জাকির নিখোঁজ রয়েছেন বলে তার স্ত্রী রেখা বেগম সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর মধ্যে জাকিরের খোঁজ না পাওয়ায় ১০ জুন আজহার আলীসহ অজ্ঞাতদের আসামি করে সবুজবাগ থানায় একটি অপহরণের মামলা করেন রেখা বেগম।

মামলায় উল্লেখ করা হয়, জাকির বাড়ির পাশে আজহারসহ চার-পাঁচ জনের সঙ্গে বিভিন্ন সময় আড্ডা দিতেন। ৪ জুন সকালে তিনি বাসা থেকে ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা দিলেও আর ফিরে আসেননি। রাত পৌনে ১২টার দিকে মুঠোফোনে যোগাযোগ করলে জাকির বলেন, তিনি আজহারের বাসায় আছেন। তখন তার সঙ্গে আড়াই লাখ টাকা ছিল। পরে অনেক রাতে আবার আজহারের মুঠোফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। জাকিরকে অপহরণ করা হয়েছে। এরসঙ্গে আজহার জড়িত থাকতে পারে।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: বাউফলের সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে
সর্বশেষ খবর
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
‘ঐতিহ্যায়ন’ বাঙালির আত্মপরিচয় উন্মোচনের বৈদগ্ধ্যমণ্ডিত সংকলন
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষককে হত্যা: জামিন পেলো এক আসামি
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন