যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬

চট্টগ্রাম প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৭ আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৫৭

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি এলজি, একটি রিভলভার ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে পরিকল্পিতভাবে বাপ্পিকে হত্যা করা হয়।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বাড়বকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ দিঘীরনালা এলাকার আরিফ হোসেন (২৯), একই এলাকার অলিনগর চৌকিদারবাড়ির ফখরুল ইসলাম (৩২), নডালিয়া এলাকার আব্দুল মান্নান (২৮), অলিনগরের ইফতেখার (৩৫), হাসনাবাদ মুরাদপুর এলাকার আরিফুল ইসলাম জাবেদ (২৫) এবং মধ্যম মাহমুদাবাদ দিঘীরনালা এলাকার নুর আহাম্মদ রনি।

পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর তিন রাস্তার মোড়সংলগ্ন পাকা সড়কে বাপ্পির ওপর হামলার ঘটনা ঘটে। রাতে খাওয়া-দাওয়া শেষে বন্ধু ইমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকে ওত পেতে থাকা হামলাকারীরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে বাপ্পি ও তার বন্ধুকে মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে মারধর করা হয়।

একপর্যায়ে প্রধান আসামি আরিফ হোসেন বাপ্পিকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র তাক করেন। অন্য হামলাকারীরাও তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় বাপ্পির সঙ্গে থাকা ইমন কৌশলে পালিয়ে আত্মরক্ষা করেন। পরে বাপ্পির বুকে গুলি করা হয়। আরেক হামলাকারীও তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে বাপ্পিকে উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয় যুবক তাপসির আলম শাওন। এ সময় তাকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। দুজনকে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে রেখে হামলাকারীরা একাধিক ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাপ্পির সঙ্গে প্রধান আসামি আরিফ হোসেন ও তার সহযোগীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযুক্তদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাপ্পি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সামাজিকভাবে তাদের সতর্ক করেছিলেন। এই পূর্ববিরোধ এবং আধিপত্য বিস্তারের পথে বাপ্পিকে বাধা মনে করেই তার ওপর পরিকল্পিত সশস্ত্র হামলা চালানো হয় বলে পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) রাসেল আহমেদ বলেন, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 
আত্মসমর্পণ করে কারাগারে গেলেন ‘কিশোর গ্যাং' নেতা বগা
সর্বশেষ খবর
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
ডেমরায় আগুনে পুড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
পৃথিবীর কেন্দ্র থেকে এখনও বেরোচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেন
আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার
আরেক হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান সাথী গ্রেফতার
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 
বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার 
সর্বাধিক পঠিত
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে