মতিঝিলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দোকান কর্মচারী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ১৭:০৬আপডেট : ১৫ জুন ২০২৫, ১৭:০৬

রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. মুজাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান কর্মচারী আহত হয়েছে। রবিবার (১৫ জুন) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনেয়ে নেয় ছিনতাইকারীরা। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

মুজাহিদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম রামপুর কালা চাঁদপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকার চকবাজারের একটি ব্যাগের দোকানে কাজ করতেন।

মুজাহিদের সহকর্মী মোবারক হোসেন জানান, ঈদের ছুটি শেষে আজ ঢাকা ফেরে মুজাহিদ। সকালে মতিঝিলের আরামবাগ বাস কাউন্টারে নামে। পরে সেখান থেকে চকবাজার যাওয়ার পথে চার থেকে পাঁচ জন ছিনতাইকারী বুকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনি। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

মো. ফারুক জানান, আজ সকালের দিকে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের