ব্রিটিশ রাজার সম্মাননা পেলেন সিআরপি প্রতিষ্ঠাতা ভ্যালেরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৫, ১৭:৪৫আপডেট : ১৬ জুন ২০২৫, ১৮:৩৯

বাংলাদেশে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা মিসেস ভ্যালেরি টেইলর এবং দুই দীর্ঘকালীন স্বেচ্ছাসেবক মিসেস জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নি সম্প্রতি দ্য কিংস বার্থডে সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় অসামান্য অবদানের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিসেস ভ্যালেরি টেলর ওবিইকে কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার দেওয়া হয়েছে। মিসেস জ্যানেট আইরিন ভার্নি ও মি. রজার মাইকেল ভার্নিকে দেওয়া হয়েছে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) পুরস্কার।

যুক্তরাজ্যে প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্ট টেলর ১৯৬৯ সালে বাংলাদেশে আসেন এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজের হয়ে কাজ শুরু করেন। পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) একটি ছোট মিশন হাসপাতালে তিনি তার কাজ শুরু করেন। তিন বছর পার্বত্য চট্টগ্রামে কাজ করার পর তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে যোগদান করেন।

১৯৭৯ সালে মিস টেলর এবং তার সহকর্মীরা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের একটি পরিত্যক্ত গুদামে চার জন রোগীর নিয়ে সিআরপি প্রতিষ্ঠা করেন। বর্তমানে সিআরপি সাভারে ১০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতালে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে যার ১২টি কেন্দ্র রয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়।

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের