ড. ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞার দাবি ভুয়া: রিউমার স্ক্যানার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুন ২০২৫, ২১:০৮আপডেট : ২১ জুন ২০২৫, ২১:০৮

বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ওপর ফিনল্যান্ড সরকারের নিষেধাজ্ঞা আরোপের দাবিটি ভুয়া।

সম্প্রতি ‘তামান্না আখতার ইয়েসম্যান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়— ‘বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান না দেখানোর কারণে ফিনল্যান্ড সরকার ড. ইউনূসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।’

ওই পোস্টে আরও দাবি করা হয়, ‘বাংলাদেশের সংবিধানের ৩৪৭ অনুচ্ছেদের ভিত্তিতে ফিনল্যান্ড এই নিষেধাজ্ঞা দিয়েছে।’ পোস্টটিতে ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্টের নাম বার্থেল ফারবার বলে উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে একই দাবি আরও বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও ছড়ানো হয়।

শনিবার (২১ জুন) রিউমার স্ক্যানারের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্যকে মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন।

প্রথমত, বাংলাদেশের সংবিধানে ৩৪৭ নামে কোনও অনুচ্ছেদ নেই এবং ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন আলেকজান্ডার স্টাব, বার্থেল ফারবার নন।

দ্বিতীয়ত, পোস্টে ব্যবহৃত ছবিটি আসলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী দমিত্রো সেনিক ও সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা-বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি’র একটি পুরনো বৈঠকের।

রিউমার স্ক্যানারের তদন্ত অনুযায়ী, ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়— এটি ২০২২ সালের ৬ এপ্রিল সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
ছাত্রশক্তির সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন জাহিদ আহসান
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ