কৃষকের প্রত্যাশা পূরণের ধারে-কাছেও যায়নি কৃষি বাজেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ জুন ২০২৫, ২১:৩১আপডেট : ২২ জুন ২০২৫, ২১:৩১

জুলাই গণঅভ্যুত্থানেও কৃষকের প্রত্যাশা পূরণের ধারে-কাছেও কৃষি বাজেট যায়নি বলে মন্তব্য করেছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। 

রবিবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ কৃষক মজুর সংহতি আয়োজিত ‘কৃষিখাতের সরকারি বাজেট বরাদ্দ ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

আনোয়ার ফারুক বলেন, ‘কৃষক-মজুর সংহতির ধারণাপত্রে উত্থাপিত সবগুলো সুপারিশই সময়োপযোগী ও বাস্তবভিত্তিক।’

তিনি আরও বলেন, ‘গতানুগতিক বাজেট কাঠামোর মধ্যে থেকে কৃষিখাতে কোনও গঠনমূলক পরিবর্তন সম্ভব নয়। সরকারি ব্যবস্থার অদক্ষতা ও গভীর দুর্নীতির কারণে কৃষিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর হয় না।’

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেন, ‘বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানোসহ ফসলের লাভজনক দাম কৃষককেই সংগ্রাম করে আদায় করতে হবে। সরকারি-বেসরকারি খাতে কৃষিতে বাস্তব বিনিয়োগ নিশ্চিত করা ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনও পথ নেই।’

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘বাজেটের কাঠামো গতানুগতিক ও নিস্পৃহ। এই বাস্তবতায় কৃষকের পক্ষের কোনও ইতিবাচক পরিবর্তন আশা করা যায় না। রাষ্ট্রের কাঠামো যখন কৃষকের কথা শোনে না, তখন লড়াই করেই নিজেদের হিস্যা আদায় করতে হয়।’ 

সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলিমের পরিচালনায় সেমিনারের শুরুতেই কৃষিখাতে বিনিয়োগে বাড়ানোর বিষয়ে সংগঠনের বক্তব্য নিয়ে একটি ধারণাপত্র উত্থাপন করেন যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই ইলাহি, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামসুল আলম প্রমুখ। 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের