সাবেক সিইসিসহ আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ১৬:৩৭আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬:৩৭

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও আটজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গ্রেফতারকৃতরা হলেন— সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা (৭৯), মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব (৫৫), নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য মো. তরিকুল ইসলাম (৩৮), সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন (৪৬), ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলা (৬২), রাজধানীর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহায়াব (৫৮), ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের (লালবাগ থানা) যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু (৪৩) ও আওয়ামী লীগের ৯২ নম্বর ওয়ার্ডের সহ-দফতর সম্পাদক জাকির হোসেন আলী (৬১)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, রবিবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে কে এম নূরুল হুদাকে গ্রেফতার করে পুলিশ। একই রাতে তেজগাঁওয়ের মনিপুরীপাড়া থেকে সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ডিবি-লালবাগ টিম।

শনিরআখড়ায় কদমতলী থানা এলাকায় রাত সাড়ে ১২টার দিকে মো. তরিকুল ইসলামকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। সোমবার (২৩ জুন) ভোর পৌনে ৫টার দিকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় সাবিনা আক্তার তুহিনকে।

অপরদিকে রবিবার রাত সোয়া ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মওলাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। এছাড়া রাত পৌনে ১টার দিকে কলাবাগান এলাকা থেকে আব্দুল ওহায়াব, রাত ২টায় মিরপুর এলাকা থেকে মেহেদী হাসান বাবু এবং রাত দেড়টার দিকে পল্লবী থানা এলাকা থেকে জাকির হোসেন আলীকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগ।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে। গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের