দক্ষিণ খানে নূরানি ট্রেনিং নিতে এসে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৫, ১২:৫৭আপডেট : ২৭ জুন ২০২৫, ১২:৫৭

রাজধানীর দক্ষিণ খান থানার ভাই ভাই মার্কেটে নূরানি ট্রেনিং সেন্টারের ছাদ থেকে পড়ে জান্নাত (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই ট্রেনিং সেন্টারে শিক্ষকতার ট্রেনিং নিতে এসেছিলেন।

বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জের কুরিয়ারচর উপজেলার পশ্চিম নামাপাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে জান্নাত।

নূরানি ট্রেনিং সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ বলেন, আমাদের এখানে আরবি শিক্ষাকতা করার আগে নারী ও পুরুষদের আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। জান্নাত সেই ট্রেনিং নেওয়ার জন্য গত ১৫ জুন এই আবাসিকে ভর্তি হন। বৃহস্পতিবার রাতে আমাদের পঞ্চম তলার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতাল হয়ে রাত সাড়ে ১২টায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা-নিরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে কেন জান্নাত রাতে ছাদে গিয়েছিলেন সে বিষয়ে আদনান মাহমুদ কিছুই জানতে পারেননি। তিনি বলেন, নারীদের নারী শিক্ষক দিয়ে এবং পরুষদের পুরুষ শিক্ষক দিয়ে ট্রেনিং দেওয়া হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, আমরাও খোঁজ-খবর নিচ্ছি।

মো. ফারুক বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা দক্ষিণ খান থানাকে জানিয়েছি।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী