স্কুল থেকে ঝরে পড়া কিশোর-কিশোরীদের কর্মসংস্থানে ‘স্কিলফো’ সম্প্রসারিত হচ্ছে ১৬ জেলায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৫, ১৮:৫৯আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:৫৯

বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করতে ‘বিদ্যালয় বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতাকেন্দ্রিক সাক্ষরতা (এসকেআইএলএফও বা স্কিলফো)’ কর্মসূচি দেশজুড়ে চালু করছে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ। কক্সবাজারে বাস্তবায়ন করা এই পাইলট উদ্যোগ এখন দেশের ১৬ জেলায় সম্প্রসারণ করা হচ্ছে।  

শনিবার (২৮ জুন) স্কিলফো পাইলট প্রকল্পের সফল সমাপ্তি উদযানপ করা হয়। এই প্রকল্পের আওতায় প্রায় সাত হাজার কিশোর-কিশোরী উপকৃত হয়েছে এবং সাফল্যের প্রমাণ নিয়ে প্রকল্পটি এখন জাতীয় পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনিসেফ।

সংস্থাটি জানায়, দেশের ১৬ জেলায় এই প্রকল্প সম্প্রসারণের মধ্য দিয়ে ১ লাখের বেশি বিদ্যালয়বহির্ভূত ও এনইইটি (নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং- যারা শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নয়) কিশোর-কিশোরীকে প্রাথমিক সাক্ষরতা এবং বাজারের চাহিদাসম্পন্ন দক্ষতা অর্জনের একটি রূপান্তরমূলক পথ দেওয়া হবে। এখানে প্রকল্পের এলাকা নির্বাচন করা হয়েছে যুব জনসংখ্যা, স্থানীয় পর্যায়ে দক্ষতার চাহিদা, চাকরির বাজারের সম্ভাবনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতার ভিত্তিতে।

কক্সবাজারের জনগোষ্ঠীতে স্কিলফো পাইলট প্রকল্পের মূল লক্ষ্য ছিল কার্যকর সাক্ষরতাসহ গণনাদক্ষতা, কারিগরি দক্ষতা এবং ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা প্রদান; যেগুলো সব কিছুই বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামোর (বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক-বিএনকিউএফ) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার স্কিলফো মডেল অনুসরণে ১৬ জেলায় প্রকল্পটি সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই মডেলে সামান্য পরিবর্তন এনে দেশের ৬৪ জেলায় বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, আমরা যদি এটা অর্জন করতে পারি তাহলে বাংলাদেশে শিক্ষা নিয়ে যে মনোভাব রয়েছে সেটার পরিবর্তন হবে এবং দক্ষতাকেন্দ্রিক শিক্ষা নেতৃত্বের জায়গায় চলে আসবে।   

সংশ্লিষ্টরা জানান, ইউনিসেফের কারিগরি সহায়তা এবং গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন অ্যাকসেলারেটেড ফান্ডের অর্থায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) স্কিলফো উদ্যোগ প্রণয়ন ও পাইলট আকারে বাস্তবায়ন করেছে বাংলাদেশের আরও অন্তর্ভুক্তিমূলক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির জরুরি প্রয়োজন পূরণের লক্ষ্যে। প্রতি বছর ২২ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করলেও মাত্র ১ দশমিক ৯ শতাংশ আনুষ্ঠানিক দক্ষতা প্রশিক্ষণ পায়। এ পরিস্থিতিতে স্কিলফো মডেল দেশের দক্ষতা ঘাটতি সরাসরি পূরণ করা এবং অনানুষ্ঠানিক অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, স্কিলফোর সাফল্য প্রমাণ করে, কম সাক্ষরতাসম্পন্ন বিদ্যালয়বহির্ভূত কিশোর-কিশোরী ও এনইইটি যুব সমাজকে সঠিক প্রশিক্ষণ পদ্ধতিতে এবং যথাযথ মাত্রায় সতায়তা ও সুযোগ দেওয়ার মাধ্যমে অর্থবহভাবে ক্ষমতায়িত করা যায়।

তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও যুব সমাজকে ক্ষমতায়নের প্রতি সরকারের অঙ্গীকারকে জোরদার করতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে টেকসই সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশজুড়ে স্কিলফো সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক করা।

/এসও/আরকে/
সম্পর্কিত
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ডিজিটাল প্রেম ও কিশোর মন: আবেগ, আতঙ্ক আর সামাজিক নিয়ন্ত্রণের টানাপোড়েন 
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী