টিকটক-ইমোতে পরিচয়, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১৭:৩৯ আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭:৩৯

টিকটক ও ইমোতে পরিচয়ের সূত্র ধরে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন এক ব্যক্তি। পরে ভিডিও কলে কথা বলার সময় গোপনে রেকর্ড করে রাখতেন তাদের অন্তরঙ্গ মুহূর্ত। এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৭ জুলাই) রাতে রাজধানীর মালিবাগ এলাকা থেকে  শোয়াইব (৪১) নামে ওই ব্যক্তিকে গ্রেফতারের পর সিআইডি জানায়, এভাবে একাধিক নারীকে প্রতারণার ফাঁদে ফেলে আসছিলেন তিনি।

তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর (মোহাব্বত আলী পাড়া) গ্রামের বশির আহামদের ছেলে।

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।

সিআইডি জানায়, এক নারীর সঙ্গে টিকটকে পরিচয় হয় শোয়াইবের। পরিচয়ের পর ইমোতে তাদের নিয়মিত কথাবার্তা হতো। একপর্যায়ে ভিডিও কলে ওই নারীকে কৌশলে অন্তরঙ্গ অবস্থায় আনার চেষ্টা করেন তিনি। পরে স্ক্রিন রেকর্ড করে রাখেন এসব মুহূর্ত।

পরবর্তীতে এসব ভিডিও দেখিয়ে ভয়ভীতি দেখান শোয়াইব। প্রথমে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা আদায় করেন।

আরও টাকা দাবি করলে এবং ভুক্তভোগী তা দিতে অস্বীকৃতি জানালে, ইমো অ্যাপে ছড়িয়ে দেন তার ব্যক্তিগত ছবি ও ভিডিও। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। পরে তিনি রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্রে ধরে  শোয়াইবকে গ্রেফতার করা হয়।

সিআইডি আরও জানিয়েছে, তার বিরুদ্ধে মামলার তদন্ত চলছে। এছাড়াও আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
ইমো হ্যাকিং শিখেছেন ৭ হাজার টাকায়, কথা বলেন নারী কণ্ঠে
লাইভ স্ট্রিম চলাকালে টিকটক ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
ডলারের বিপরীতে শক্তিশালী হলো চীনা ইউয়ান
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
দিল্লিতে রাহুলের পদযাত্রায় নজর কাড়লো ‘ব্যাটম্যান’ মাস্ক
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ