শিবলী রুবাইয়াতের ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ১৮:১১আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৮:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ঢাকা জেলার সাভারে ১৫ কাঠা জমি ওপর নির্মিত ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বিরুদ্ধে ভুয়া পণ্য রফতানি দেখিয়ে কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে ৩ লাখ ৬১ হাজার ডলার বাংলাদেশে এনেছেন। এরপর ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামায় দেখিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঘুষের প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও রুপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনসহ দুর্নীতি প্রতিরোধ আইন শাস্তিযোগ্য অপরাধ করেছে। সেজন্য তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আসামি শিবলী রুবাইয়াতের পারিবারিক ব্যয় ঘোষণা দিয়ে  অর্থ পরবর্তী সময়ে ঘর ভাড়ার অগ্রিম হিসাবে প্রাপ্তি দেখিয়ে এবং উক্ত অর্থ দিয়ে সম্পত্তি তৈরি করার বিষয়টি জানা যাচ্ছে। সেজন্য তার স্থাবর সম্পদ ক্রোক করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা শিবলীকে গ্রেফতার করে। পরের দিন তাকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে থাকা অবস্থায় গত ২৫ জুন তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম