ঢাকা কলেজের মুক্তমঞ্চের পাশে বসলো ‘বইয়ের বাসা’

ঢাবি প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ২২:৪৫আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২২:৪৫

কিছুদিন আগে রাজধানীর ধানমন্ডি লেকে ‘বইয়ের বাসা’ ব্যাপক আলোচনায় এসেছিল। শহুরে বাড়ির বারান্দায় ঝোলানো পাখির খাঁচার আদলে বইয়ের এই বাক্সগুলো বসানো হয়েছিল ব্যক্তি উদ্যোগে। এবার ঢাকা কলেজে একই রকম বইয়ের বাক্স বসানো হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) কলেজের মুক্তমঞ্চে এই বাক্স বসান ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফজলে হাসান নিয়ন। তার আশা, এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা কেন্দ্রিক চিন্তাভাবনা বৃদ্ধি করবে।

নিয়ন বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই মেধা, মনন, সৃজনশীলতা ও প্রজ্ঞা প্রগতি নির্ভর রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে এবং এরই ধারাবাহিকতায় ও আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনার ওপর ভিত্তি করেই আজকে আমাদের এই শিক্ষার্থীবান্ধব উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। ছাত্রদলের এই ধরনের শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ফলে অন্যান্য ছাত্রসংগঠনগুলোও ক্যাম্পাসে ইতিবাচক কার্যক্রমে অনেকটা উৎসাহী এবং আগ্রহী হয়ে উঠবে। এর ফলে শিক্ষাঙ্গণে একটি সুস্থ প্রতিযোগিতাপূর্ণ রাজনীতির পরিবেশ গড়ে উঠবে, যার সামগ্রিক ফল সাধারণ শিক্ষার্থীরা ভোগ করতে পারবেন।’

এসময় ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মনিরুল ইসলাম, শাহজাহান সৌরভ, সিরাজুম মনির নায়েব, এস এম রবিন, আদনান মাহমুদ আারিফ, নাদিম খান, ফাহিম শাহরিয়ার সাদ, রাকিব রায়হান, নাফিজ আহম্মেদ, পারভেজ হোসেন, ইয়াসিন হাসান আদিব ও কাজী রাসেলসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

লেকের পাড়ে বইয়ের বাসা

/ইউএস/
সম্পর্কিত
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের ‘উচ্ছেদ অভিযান’ 
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম