কারা হেফাজতে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যুর অভিযোগ, কমিউনি‌টিতে উদ্বেগ‌

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
০৯ জুলাই ২০২৫, ০৩:২৬আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:২৬

লন্ডনের ক্যামডেন কারাগারে টাওয়ার হ্যামলেটসের এক ব্রিটিশ বাংলাদেশি ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নি‌শ্চিত হওয়া গেছে যে, মহিদ আলী নামে ৫০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশের সি‌লেটি এক প‌রিব‌ারের সদস্য। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তার ময়নাতদন্ত চলছে। য‌দিও পু‌লিশ এখনও এই ঘটনার বিস্তারিত প্রকাশ করেনি। 

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেইফার কমিউনিটিজ বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর আবু তালহা চৌধরী নি‌শ্চিত ক‌রেন, এক ব্রিটিশ বাংলাদেশি বৃহস্পতিবার মারা গেছেন। তার ময়নাতদন্ত চলছে।

কারা হেফাজ‌তে এই ব্রিটিশ বাংলা‌দেশির মর্মা‌ন্তিক মৃত‌্যুর খবরটি এমন এক সময়ে এলো, যখন ইংল্যান্ড এবং ওয়েলসে পুলিশ হেফাজতে বা পুলিশি যোগাযোগের পরে মৃত্যুর ঘটনাগুলোর একটি বৃহত্তর জাতীয় ইস‌্যুতে রূপ নি‌য়েছে। 

পুলিশ হেফাজতে মৃত্যুর চিত্র

ইংল্যান্ড ও ওয়েলসের পুলিশের কার্যক্রম তদারককারী সংস্থা ‘ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট’ (আইওপিসি)-এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে পুলিশ হেফাজত বা পুলিশের যোগাযোগের পর মোট ২৪টি মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে।

এছাড়া, পুলিশ হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর ৬৮টি আত্মহত্যার ঘটনা এবং পুলিশের সংস্পর্শে আসার পর ৬০টি অন্যান্য মৃত্যুর ঘটনাও আইওপিসি স্বাধীনভাবে তদন্ত করেছে।

এই পরিসংখ্যানগুলো দেখাচ্ছে, প্রতি বছরই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যা আরও কঠোর ও স্বাধীন তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে।

তুলনামূলকভাবে, ২০২০-২১ অর্থবছরে এই ধরনের মৃত্যুর সংখ্যা ছিল কিছুটা কম— পুলিশ হেফাজত বা পুলিশের যোগাযোগের পর ১৯টি মৃত্যু এবং হেফাজত থেকে মুক্তির পর ৫৪টি আত্মহত্যার ঘটনা রেকর্ড হয়েছিল।

/ইউএস/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম