সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেফতার ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১২:০০আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:০০

জুলাই আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৯ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আদেশ দেন।  

গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন– সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

আজ সকালে তাদের আদালতে হাজত খানায় আনা হয়। এরপর সোয়া ১০টার দিকে আদালতে হাজির করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। পরে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেটি মঞ্জুর করেন আদালত।

এর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে দুই মামলায়, সালমান, দীপু, আমুকে এক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গত বছরের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করে পুলিশ। গত ৬ নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমীর হোসেন আমুকে গ্রেফতার করা হয়। ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেফতার করা হয়েছে। ৪ সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেফতার করা হয়। ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ সেপ্টেম্বর আবুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। ১৫ আগস্ট জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম