সরকারি জমিতে রিকশা গ্যারেজ, যুবদলের সাবেক ওয়ার্ড সভাপতি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১৫:০০আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১৫:০০

রাজধানীর লালবাগে সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ স্থাপনের অভিযোগে যুবদলের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি চান মিয়াকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ জুলাই) রাতে শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৯ জুলাই) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান এ তথ্য জানান।

তিনি বলেন, চান মিয়াকে গতকাল রাতে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

থানা সূত্রে জানা গেছে, চান মিয়া দীর্ঘদিন ধরে লালবাগ থানার বেড়িবাঁধ সংলগ্ন ঘোড়া পট্টি এলাকায় সরকারি জমি দখল করে রিকশা গ্যারেজ চালাচ্ছিলেন। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই তিনি শহীদনগর এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে আজিমপুর সেনা ক্যাম্পের একটি দল শহীদনগর ৩ নম্বর গলিতে অভিযান চালিয়ে চান মিয়াকে আটক করে এবং তাকে লালবাগ থানায় হস্তান্তর করে।

তার বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, চাঁদাবাজি ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম