বিবৃতিদাতা ঢাবি শিক্ষকদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে শাস্তি দাবি সাদা দলের

ঢাবি প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১৫:৪১আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৮:৫৭

দেশের নানা ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের একাংশ। তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ ও ‘গণহত্যার হুকুমদাতার পৃষ্ঠপোষক’ আখ্যা দিয়ে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক বৈঠকে এই দাবি করেন সাদা দলের শিক্ষকরা।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্ট কার্যক্রম বৃদ্ধির বিষয়ে নানা সমালোচনা হচ্ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্লাবে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গত ৩ আগস্ট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনাকে হত্যার নির্দেশে যারা সহায়তা করেছিল, তারা একটি বিবৃতি দিয়েছে। আমরা এসব চিহ্নিত দোসরদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমরা ভিসি স্যারকে জানিয়েছি, বিভিন্ন প্রশাসনিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের মধ্যে যারা এখনও বহাল আছেন, তাদের দ্রুত অপসারণ করতে হবে। যারা শিক্ষার্থী ও নিরীহ মানুষের হত্যার সঙ্গে জড়িত, তাদের উচ্চতর পদে পদোন্নতি দেওয়া উচিত নয়। এই বিষয়টি শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, সারা দেশের জন্যই প্রযোজ্য।’

তিনি বলেন, ‘বৈঠকে কিছু একাডেমিক বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। বিগত সময়ে ইমেরিটাস প্রফেসর নিয়োগের ক্ষেত্রে মেধার পরিবর্তে দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হয়। এ বিষয়ে ভবিষ্যতে যাতে মেধার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, সে ব্যাপারে ভিসি স্যারকে জানিয়েছি।’

সাদা দলের আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম সরকার বলেন, ‘সম্প্রতি ফাঁস হওয়া একটি রেকর্ডে আপনারা দেখেছেন, জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই গণহত্যার হুকুমদাতা ও তার পৃষ্ঠপোষকদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার যেসব চিহ্নিত দোসর রয়েছে, তারা গতকাল একটি বিবৃতি দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে গত বছরের ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক গণভবন থেকে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন ও পরামর্শ দিয়েছেন, নিজেদের বুদ্ধিজীবী পরিচয়ে তাকে সহায়তা করেছেন, তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশে সাদা দলের পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’

/আরকে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের