কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২৫, ১৯:৩৬আপডেট : ১১ জুলাই ২০২৫, ২০:৩৫

ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৩-এ বোমা রয়েছে দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে (এটিসি টাওয়ার) ফোন করেছেন। শুক্রবার (১১ জুলাই) বিকালে ফোন করেন তিনি। এরপর বিমানের সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ অবস্থান করছে। বিমানবন্দর আর্মড পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম এবং কে-৯ বিমানটি তল্লাশি করছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা আল মাসুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, বর্তমানে তল্লাশি চলছে। যাত্রী ও ক্রু সবাই নিরাপদে রয়েছেন। আমাদের কাছে মনে হয়েছে এটি ভুয়া কল ছিল।

/আইএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ
ঝড়ের কবলে শাহজালালে নামতে না পেরে কলকাতা-চট্টগ্রামে গেলো দুই ফ্লাইট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম