বোমা থাকার হুমকি

কাঠমান্ডুর উদ্দেশে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ছেড়ে গেলো বিমানের ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ জুলাই ২০২৫, ২১:৫০আপডেট : ১১ জুলাই ২০২৫, ২২:১৮

বোমা আতঙ্কে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর ছেড়ে গেছে। শুক্রবার (১১ জুলাই) রাত ৯টায় বিমানটি বিমানবন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন করেছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা রওশন কবির। 

জানা যায়, শুক্রবার বিকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-৩৭৩ কাঠমুন্ডুর উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি শেষ করে। এ সময় অজ্ঞাত এক নম্বর থেকে এটিসি টাওয়ারে ফোন করা হয়। অজ্ঞাত ব্যক্তি জানান, ফ্লাইটে বোমা রয়েছে। এরপর টাওয়ার থেকে ফ্লাইটের পাইলটকে জানানো হলে তিনি দ্রুত থার্ড টার্মিনালের রানওয়েতে গিয়ে দাঁড়ান। পরবর্তী সময়ে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ে জানানো হলে তারা সেখানে অবস্থান নেন।

এক পর্যায়ে ফ্লাইটে থাকা ২ জন পাইলট, ১৪৩ জন যাত্রী ও ৫ জন ক্রু সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শুরু হয় তল্লাশি। তল্লাশিতে যোগ দেয় এয়ারপোর্ট আর্মড পুলিশের বোম ডিসপোজাল টিম, কে নাইন টিমসহ অন্যান্য সংস্থার সদস্য। প্রায় ৩ ঘণ্টা তল্লাশি করা হলেও বোমা কিংবা বোমা সাদৃশ্য কোন বস্তুর অস্তিত্ব মেলেনি। 

তল্লাশি শেষ করে নিরাপদ ঘোষণার পর রাত ৯টার দিকে আবারও কাঠমুন্ডুর উদ্দেশে যাত্রা করে বিমানটি। 

রওশন কবির বলেন, বিমান কখনোই সেফটি ও সিকিউরিটির সঙ্গে আপস করে না—আজকের ঘটনাই তার প্রকৃষ্ট প্রমাণ। আজকের বিশেষ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

/আইএ/এমকেএইচ/ইউএস/
সম্পর্কিত
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে