দৈনিক যুগান্তরকে ক্ষমা চাইতে বিএনপির আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ১৮:১৬আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৮:২২

মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদারকে পাঁচ দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রবিবার (১৩ জুলাই) বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান।

পরে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গত বুধবার একটি অনাকাঙ্ক্ষিত ও নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ দেশের প্রতিটি মানুষ নিন্দা জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি দ্রুত প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে যুগান্তর পত্রিকা সরাসরি বিএনপিকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। অথচ পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তেই জানা গেছে, এটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে ঘটেছে। তবু প্রতিবেদনে বিএনপির চাঁদাবাজির কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এ কারণে আমরা যুগান্তর সম্পাদককে আইনি নোটিশ পাঠিয়েছি। নোটিশে পত্রিকার যথাযথ স্থানে ক্ষমা চেয়ে প্রতিবেদন ছাপাতে বলা হয়েছে।’

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/বিআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী