অসত্যের সীমা আছে: আদালতকে সাবেক স্বরাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৫, ১৩:১৫আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৬:৪৭

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার রাসেল বকাউল ও রিটন উদ্দিন হত্যার পৃথক দুই মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন রিমান্ড শুনানিতে আদালতকে তিনি বলেন, ‘অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।’ 

বুধবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন সকাল জাহাঙ্গীর আলমকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। সোয়া ১০টার পর আদালতে নেওয়ার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরানো হয়। সারিবদ্ধ পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সকাল সাড়ে ১০টায় আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহানুজ্জামান ও সারোয়ার জাহান ৫ দিন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে তিনি বলেন, ‘আমার মক্কেল সরকারি চাকরিজীবী। সরকারের আদেশের বাহিরে ওনাদের যাওয়ার সুযোগ নেই। মন্ত্রণালয়ের আদেশ সব সরকারি চাকরিজীবীদের মানতে হয়। আর ওনার হার্টের রিং পরানো। শারীরিকভাবে অসুস্থ। এর আগেও ওনাকে কয়েক দফা রিমান্ড দেওয়া হয়েছে।’ 

এ সময় জাহাঙ্গীর আলম বিচারকের কাছ থেকে কিছু বলার অনুমতি নেন। অনুমতি পেয়ে তিনি বলেন, ‘অসত্যের সীমা আছে। সেটা লঙ্ঘন হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। ৫ আগস্ট অফিস করিনি। ২৭ জুলাইয়ের ঘটনা ৫ আগস্ট দেখানো হচ্ছে।’ পরে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এনএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি