গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে, অবস্থা আশঙ্কাজনক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুলাই ২০২৫, ০০:৩৩আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০০:৩৩

গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সুমন বিশ্বাস (২০) নামে এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে সদর উপজেলার পাচুরিয়া এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে ঢাকায় ঢামেক হাসপাতালের ভর্তি করা হয়।

আহত সুমনের মা নিপা বিশ্বাস বলেন, "দুপুরে খবর পাই ছেলের শরীরে গুলি লেগেছে। হাসপাতালে গিয়ে দেখি, তার অবস্থা গুরুতর। পরে তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।"

সুমন জানান, তিনি পাচুরিয়া এলাকায় একটি পানি সরবরাহকারী কোম্পানিতে চাকরি করেন। সংঘর্ষের সময় কাজ ছেড়ে বাসায় ফেরার চেষ্টা করছিলেন। “বাড়ির পথে দাঁড়িয়ে ছিলাম, হঠাৎ গুলিটি এসে পেটের ডান পাশের পেছনে লাগে এবং বের হয়ে যায় সামনের দিক দিয়ে। একই সঙ্গে ডান হাতের কনিষ্ঠ আঙুলও বিচ্ছিন্ন হয়ে যায়,” বলেন তিনি।

ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, সুমনের পেটের দুই পাশে গুলির ক্ষত রয়েছে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “আহত যুবককে সন্ধ্যায় ঢামেকে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।”

আহত সুমন গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে।

/এবি/এস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে