হাইকোর্টে বিচারপতি নিয়োগে প্রথমবারের মতো নেওয়া হলো ভাইভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২৫, ২০:৪৩আপডেট : ১৮ জুলাই ২০২৫, ২১:৩৫

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগে আইনজীবীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নেওয়া হলো।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ৫৩ জন আইনজীবী। আর এতে পরীক্ষক ছিলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এর আগে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ ছিল রাজনৈতিক প্রভাব ও সুপারিশনির্ভর। তবে এবারই প্রথম বিচারপতি নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

জানা গেছে, গত ২৮ মে প্রকাশিত বিজ্ঞপ্তির পর ৩০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই করে ৫৩ জনকে চূড়ান্ত করে জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল।

এই নিয়োগ হচ্ছে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ- ২০২৫’ অনুযায়ী গঠিত সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে।

পদাধিকারবলে কাউন্সিলের পাঁচ সদস্য হলেন—কাউন্সিলের চেয়ারপারসন (প্রধান বিচারপতি), আপিল বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি, হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি (বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত নয়), বিচার কর্ম বিভাগ থেকে নিযুক্ত হাইকোর্ট বিভাগে কর্মে প্রবীণতম একজন বিচারপতি এবং বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল।

/বিআই/এমকেএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী