শাহজালালে ১৫৭৭ গ্রাম স্বর্ণ উদ্ধার, দুইজন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৫, ০৩:৩৫আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৩:৩৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৭৭ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. শরীফুল আলম (৩০) ও মো. জুবায়ের (৩৬) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১৯ জুলাই) বিমানবন্দরের আগমনী ১ নং ও ২ নং ক্যানোপির মাঝখান এলাকা থেকে তাদেরকে আটক করে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স।

ওই স্থানে তল্লাশিকালে আটককৃত একটি প্রাইভেটকারে তাদের দেখানো মতে দুই সিটের মাঝখানে গাড়ির টুলবক্স থেকে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসব স্বর্ণালঙ্কারের আনুমানিক মূল্য ১ কোটি ৯২ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।

তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় শনিবার সন্ধ্যায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা আগের চেয়ে বেড়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনও চোরাচালান রোধে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।

/আইএ/এমএস/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু