তিন ঘণ্টার অপেক্ষা ও উৎকণ্ঠার পর ফিরে পেলেন সন্তানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৫, ১৮:০৯আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৮:৪২

উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার সময় প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদের ছেলে সায়ের কিছু সময়ের জন্য নিখোঁজ ছিলেন।

সোমবার (২১ জুলাই) বিকাল ৪টার দিকে এক ফেসবুক পোস্টে সেলিম জাহিদ লেখেন, ‘আমার সায়েরকে এখনও খুঁজে পাচ্ছি না। ও মাইলস্টোন মেইন ক্যাম্পাসে ছিল। বিমানটা ঠিক যেখানে ক্র্যাশ করেছে।’

তবে দীর্ঘ প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যার দিকে সায়েরকে উদ্ধার করা হয়। সেলিম জাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার অপেক্ষা ও উৎকণ্ঠার পর আমার ছেলেকে পেয়েছি। সে ক্লাসরুমেই ছিল। ভয় আর আতঙ্কে কক্ষেই লুকিয়ে ছিল সে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে উদ্ধারকারীদের সহায়তায় তাকে ক্লাস থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।’

উল্লেখ্য, দুর্ঘটনাটি শিক্ষা প্রতিষ্ঠানের একেবারে সামনের সড়কে ঘটায় শিক্ষার্থীরা সরাসরি সেই দৃশ্যের মুখোমুখি হয়। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ে এবং নিরাপত্তার স্বার্থে বিভিন্ন শ্রেণিকক্ষে নিজেদের আটকে রাখে।

দুর্ঘটনার ভয়াবহতায় আতঙ্কিত হয়ে সে নিজ শ্রেণিকক্ষে (ক্লাসরুম) লুকিয়ে ছিল। উদ্ধারকারীরা তাকে সেখান থেকে বের করে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকেই ছেলেকে খুঁজে পান সেলিম জাহিদ।

সেলিম জাহিদ বলেন, ‘ঘটনার সময় সে ক্লাসের ভেতরে ছিল। বিমান বিধ্বস্ত হওয়ার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে এবং কক্ষেই আটকে যায়। পরে উদ্ধারকর্মীরা তাকে খুঁজে পায় এবং হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে নিরাপদে আছে।’

বর্তমানে সেলিম জাহিদের ছেলে শারীরিকভাবে সুস্থ আছে বলে জানা গেছে, তবে মানসিকভাবে এখনও বেশ আতঙ্কিত।

উল্লেখ্য, উত্তরার ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন কলেজের সামনে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী