ছুটির সময় একতলা স্কুল ভবনের প্রবেশমুখে আছড়ে পড়ে বিমানটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ জুলাই ২০২৫, ১৯:০৯আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৯:১৬

স্কুল ছুটির সময় প্রশিক্ষণটি বিমানটি বিধ্বস্ত হয়ে একতলা স্কুল ভবনের প্রবেশমুখে আছড়ে পড়ে। যে ভবনে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস চলে। কিছু শিক্ষার্থী ক্লাসরুম থেকে বের হয়েছিল, বাকিরা বের হচ্ছিল। ঠিক এমন সময় বিমানটি আছড়ে পড়ে। 

সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওই ভবনের প্রবেশমুখে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। এখনও অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক জানান, ঘটনার পর পরই সিনিয়র সেকশনের শিক্ষার্থীরা উদ্ধার কাজে নেমে পড়ে। তারাই বাংলা ট্রিবিউনকে এইসব তথ্য জানান।

সিনিয়র শিক্ষার্থীরা আরও জানায়, দুর্ঘটনা কবলিত ওই ভবনের প্রবেশের জন্য একটিমাত্র প্রবেশদ্বার রয়েছে। ঘটনার পরপরই বিমান বাহিনীর হেলিকপ্টার স্কুল মাঠে এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু জেট ফুয়েলের আগুনের জন্য তা ব্যাহত হয়।

/এনআই/আরআইজে/
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী