সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফিসহ রিমান্ডে ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুলাই ২০২৫, ১১:৪৯আপডেট : ২২ জুলাই ২০২৫, ১১:৪৯

জুলাই আন্দোলন চলাকালে আশুলিয়া থানাধীন এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী মামুন খন্দকার হত্যা মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ হিল কাফি ও ঢাকা জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আসামিদের পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়া এলাকায় গার্মেন্টস ব্যবসায়ী মামুন খন্দকার গত ৫ আগস্ট আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী খন্দকার বাদী হয়ে গত বছরের ২২ আগস্ট আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহ হিল কাফিকে আটক করা হয়। এরপর গত ৪ আগস্ট হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

অন্যদিকে, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে সমালোচনা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পরিদর্শক আরাফাত হোসেন সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। পরে আত্মগোপনে চলে যান তিনি। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর আফতাবনগর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ