শিক্ষার্থীদের বাধায় কলেজ প্রাঙ্গণে ফিরে গেলেন উপদেষ্টারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৫, ১৬:৩০আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৭:১৫

উত্তরার মাইলস্টোন কলেজের সামনে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভের মুখে কলেজের ভেতরে ফিরে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার দিয়াবাড়ি মোড়ে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। এরই পরিপ্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও  শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সাড়ে ৪ ঘণ্টার পরিদর্শন শেষে তারা কলেজ থেকে বের হওয়ার সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে পরে কলেজের ভেতরে চলে যান।

এসময় শিক্ষার্থীরা কলেজের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন, ‘এক দুই তিন চার....আসিফ নজরুল গদি ছাড়, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়।’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।’

তবে কলেজের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তবে দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৬৫ জন।

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বিচার চাইলেন শিশুদের স্বজনরা 
‘আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই’
ঢাবিতে তারেক রহমানের ‘ডিপার্টমেন্টের বড়ভাই’ ছিলেন আসিফ নজরুল!
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের