সাঁথিয়ার সাবেক মেয়র মাহবুবুল আলম বাচ্চু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৫, ২২:৩১ আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২২:৩১

পাবনা জেলার সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি)। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের মামলা রয়েছে।

বুধবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, এ দিন বিকাল পৌনে ৪টার দিকে রাজধানীর পল্টন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির একটি বিশেষ টিম। গ্রেফতার মাহবুবুল আলম বাচ্চু পাবনা জেলার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে সাঁথিয়া থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে।

ডিএমপি আরও জানায়, মাহবুবুল আলম বাচ্চুর বিরুদ্ধে পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থানায় আরও একাধিক মামলা রয়েছে। যদিও এসব মামলার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে অতীত ও বর্তমান কার্যক্রম খতিয়ে দেখছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
‘ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে’, হুমকির পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি