সারা দেশে বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার আরও ১৬২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৫, ১৮:২৯আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৮:২৯

রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি ও ওয়ারেন্টভুক্ত পলাতক ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য অপরাধে আরও ৫৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

পুলিশ সদর দফতর জানায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) গত ২৪ ঘণ্টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযানে মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ১ হাজার ৪৯ জন এবং অন্যান্য কারণে ৫৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অভিযান চলাকালে উদ্ধার করা হয়েছে বেশ কিছু অবৈধ অস্ত্র ও গোলাবারুদ। এর মধ্যে রয়েছে— একটি বিদেশি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি দেশীয় লোহার পাইপগান।

পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা জোরদার রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের