লেখক শিবিরের ১৬তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ জুলাই ২০২৫, ২০:০৪আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০০:০৪

বাংলাদেশ লেখক শিবিরের ১৬তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রমজীবীর জনগণের আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন উদ্বোধনের পর শোক প্রস্তাব পাঠ করা হয়। 

শোক প্রস্তাবের পর পশ্চিমবঙ্গের অনীক পত্রিকার সম্পাদক প্রণব দে, সাংস্কৃতিক সমসময় পত্রিকার সম্পাদক অশোক  চট্টোপাধ্যায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রেভ্যুলেশনারি ডেমোক্রেসির সম্পাদক বিজয় সিং এর লিখিত শুভেচ্ছা বক্তব্য পাঠ করা হয়। 

এরপর সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, বিবর্তনের সভাপতি এ এস এম কামাল উদ্দীন, ভারতের পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার, গণসংস্কৃতি ফ্রন্টের সমন্বয়ক ইফতেখার আহমেদ বাবু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার। 

বাংলাদেশের জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে নয়া সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আলোচনার সূত্রপাত করেন বাংলাদেশ লেখক শিবির ঢাকা নগরের সভাপতি শফি রহমান, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ আবদুল কাইয়ুম, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস, হাসিবুর রহমান ও কাজী ইকবাল। 

সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লেখক শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি মুঈনুদ্দীন আহমদ। 

সাংগঠনিক অধিবেশন বেলা ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক শিবিরের বিভিন্ন শাখার শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

/এসটিএস/এমকেএইচ/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের