গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২৫, ০২:১১আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০২:১১

রাজধানীর গুলিস্তানে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম প্রান্ত পাল (১৬)। পেশায় তিনি ছিলেন একজন ঝালমুড়ি বিক্রেতা।

শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে গুলিস্তান বঙ্গভবনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রান্ত বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে তার বাবা শ্রী উজ্জ্বল পাল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রান্ত পাল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোনাকরকাঠি গ্রামের বাসিন্দা উজ্জ্বল পালের ছেলে। জীবিকার তাগিদে পরিবারসহ ঢাকায় এসে ঝালমুড়ি বিক্রি করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের