জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পের কেনাকাটায় বাজারমূল্যের কয়েকগুণ বেশি দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত অধিদফতরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দুদকের প্রধান কার্যালয় থেকে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, গৃহায়ণ ও গণপূর্ত অধিদফতরে সরেজমিন অভিযান চালিয়ে প্রকল্প সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, প্রকল্প বাস্তবায়নের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যও গ্রহণ করেন কর্মকর্তারা। দুদক টিম সংগৃহীত রেকর্ডপত্র ও বক্তব্য পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।









