সাবেক ৩ এমপিসহ নতুন মামলায় ৫ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৪:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৫:৪৬

জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর ৩ থানার পৃথক মামলায় সাবেক এমপি সাদেক খান, আ ক ম সরওয়ার জাহান বাদশা, মনিরুল ইসলাম মনুসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

বুধবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন। 

অন্যরা হলেন, পুলিশের উপ-কমিশনার (এডিসি) রফিকুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান। 

গ্রেফতার দেখানো মামলাগুলোর মধ্যে, মনিরুল ইসলাম মনুকে যাত্রাবাড়ী থানার ৬ মামলায়, আবুল হাসানকে একই থানার শিক্ষার্থী হাসান উদ্দিন হত্যা মামলায়, সরওয়ার জাহানকে মোহাম্মদপুর থানার সোহেল রানা হত্যাচেষ্টা মামলায়, একই থানার মো. হোসেন হত্যা মামলায় সাদেক খান, রাজধানীর বাড্ডা থানার ইমন হত্যা মামলায় পুলিশের এডিসি রফিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

গত বছরের ২৪ আগস্ট ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেফতার করা হয়। এ বছরের ২১ এপ্রিল কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেফতার করা হয়। ১৭ জুন সওয়ার জাহান বাদশাকে গ্রেফতার করা হয়। 

গত বছরের ১৭ অক্টোবর ডিএমপির গুলশান বিভাগের সাবেক উপ-কমিশনার (এডিসি) রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত বছরের ১৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম