বাংলাদেশ ও মালয়েশিয়ার পুলিশের মধ্যে বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৫, ২১:৪৫আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২১:৪৫

বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশ আন্তঃদেশীয় অপরাধ দমনসহ অন্যান্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। বুধবার (৩০ জুলাই) পুলিশ সদরদফতরের হল অব প্রাইডে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ পুলিশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম। অপরদিকে মালয়েশিয়া পুলিশের পক্ষে নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ. রাযাক। প্রতিনিধিদলে মালয়েশিয়া রয়েল পুলিশের সাত সদস্য উপস্থিত ছিলেন। 

আইজিপি মালয়েশিয়া রয়েল পুলিশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিরাজমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশ ও রয়েল মালয়েশিয়া পুলিশের মধ্যে সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উভয় দেশের পুলিশ যথাসময়ে তথ্য বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রদানে সচেষ্ট থাকার প্রত্যাশা ব্যক্ত করেন। 

এ সময় র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. গোলাম রসুল, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
বাসা থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম