জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ

ঢাবি প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১৩:৩১ আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৪:৩২

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র-জনতাও।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। অবস্থানের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার স্লোগান দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

এ সময় আন্দোলনকারীরা পাশাপাশি ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে; আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না; ২৪-এর চেতনা, বৃথা হতে দেবো না; অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার; আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলছেন, তাদের জুলাই সনদ দিতেই হবে (ছবি: নাসিরুল ইসলাম)

আন্দোলনকারীরা বলছেন, তাদের জুলাই সনদ দিতেই হবে। এটি সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। না হলে তারা জীবন দেবেন, কিন্তু রাজপথ ছাড়বেন না। তারা শুধু গাছের ফুল দেখতে চান না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চান।

আন্দোলনে অংশ নিয়ে আহত রাকিব বলেন, আর কতদিন অপেক্ষা করবো। সামনে নির্বাচন আসছে। অভ্যুত্থানের এক বছর হয়ে গেলো, এখনও ঘোষণাপত্র আর সনদই দিতে পারেনি সরকার। এবার গড়িমসি বন্ধ না করলে আন্দোলন কঠোর হবে।

/আরকে/
সম্পর্কিত
জুলাই জাতীয় সনদ: এক বছরে অগ্রগতি কতটুকু
উত্তরায় দ্বিতীয় দি‌নের ম‌তো পোশাকশ্রমিকদের সড়‌কে অবস্থান, যানজট তীব্র
মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন