মেট্রোরেলের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৬:৩৯আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৬:৩৯

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-১ এর অধীনে ভুমি অধিগ্রহণে জালিয়াতি করে প্রায় পৌনে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর লালবাগের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীন নামে এই ব্যক্তি ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-১ এর অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ভুমি অধিগ্রহণে জালিয়াতির আশ্রয় নেন। তিনি ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।

রিয়াজ উদ্দীন প্রথমে সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে বলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীকালে তিনি সাব রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলগুলোর সার্টিফায়েড কপি তুলে জমা দেন এবং ক্ষতিপূরণের টাকা তুলে নেন। দুদকের তদন্তে আরও জানা যায়, জমিগুলো এর আগে সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং বন্দকি দলিল এখনও কার্যকর রয়েছে।

প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করায় মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে দন্ডবিধির বিভিন্ন ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের