একই পরিবারের সাত জনকে কুপিয়ে হত্যাচেষ্টা, ‘পাটালি গ্রুপ’-এর চার সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৭:২৫আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৭:২৫

রাজধানীর মোহাম্মদপুরে একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—হাসান ওরফে পাটালি হাসান, ফরহাদ, রফিক এবং আলমগীর ওরফে ফরমা আলমগীর। তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৪ মে গভীর রাতে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার একটি বাসায় এই বর্বর হামলার ঘটনা ঘটে। রাত প্রায় পৌনে ২টার দিকে ‘পাটালি গ্রুপ’-এর সদস্যরা ওই বাসায় হামলা চালায়।

হামলায় আহত হন একই পরিবারের সাত জন—স্বপন, সাব্বির, রাব্বি, কাসেম, আফজাল, ফাতেমা বেগম ও মামুন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।

আহত আফজাল হোসেন ঘটনার বিবরণে বলেন, ‘সেদিন রাতে আমরা বাড়ির সামনে বসে ছিলাম। হঠাৎ দেখি দুজন কমবয়সী ছেলে বাসার আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। আমি জিজ্ঞেস করলে তারা এড়িয়ে যায়। আমার সঙ্গে থাকা রাব্বি একটু কড়া প্রশ্ন করতেই তারা ক্ষিপ্ত হয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘কিছুক্ষণ পরেই তারা ফোনে ডেকে আনে ১০-১৫ জনের একটি দল, যাদের হাতে ছিল ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র। তারা এসে আমাদের কিছু বোঝার সুযোগ না দিয়েই এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আমার হাতের রগ কেটে যায়, পরিবারের সাত জন গুরুতর জখম হন।’

ঘটনার তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয়, হামলার পেছনে ‘পাটালি গ্রুপ’ জড়িত। পরে একাধিক অভিযান চালিয়ে মূল হোতা পাটালি হাসানসহ চার সদস্যকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

/এবি/ইউএস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের