চাঁদাবাজের বিরুদ্ধে তদন্ত করতে আদালতের স্বতঃপ্রণোদিত আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ২৩:৪৯আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১৬:৫৯

‘বিএনপি নেতা বনে গিয়ে পল্লবীতে চাঁদাবাজি শুরু করেছে যুবলীগ নেতা জাকির’ শিরোনামে দেশ টিভিতে সংবাদ প্রকাশের পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। ঘটনাটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। 

আদালতের আদেশে বলা হয়, গত ২৫ জুলাই ‘বিএনপি নেতা বনে গিয়ে পল্লবীতে চাঁদাবাজি শুরু করেছে যুবলীগ নেতা জাকির’ শিরোনামে দেশটিভিতে প্রচারিত একটি প্রতিবেদন আদালতের নজরে এসেছে। প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়।

পর্যালোচনায় দেখা যায়, জাকির হোসেন ওরফে সুটার জাকির নামে একজন ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কথিত নেতা পরিচয়ে তার দলবল নিয়ে পল্লবী থানাধীন টেকেরবাড়ি ও সাগুফতা এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে ভাঙচুর ও বিভিন্ন ব্যবসায়ীকে মারধর করার মতো আমলযোগ্য অপরাধে লিপ্ত হয়েছে। দেশ টিভিতে প্রচারিত ওই প্রতিবেদনে তাসকিন নামে এক ব্যক্তি প্রতিবেদকের কাছে তার দেওয়া সাক্ষাৎকারে সুটার জাকিরের বিরুদ্ধে ধারালো অস্ত্র দ্বারা তার পা কেটে ফেলার চেষ্টা করার অভিযোগ করেন। 

প্রচারিত ভিডিও প্রতিবেদনে আরও দেখা যায় যে, ভিকটিম তাসকিনের একটি পা ব্যান্ডেজ করা অবস্থায় ভিকটিম বিছানায় শায়িত। ভিকটিম তাসকিন তার দেওয়া বিবৃতিতে বলেন, ‘আমি ঘরে বিছানায় পরে আছি প্রায় ১৮-২০ দিনের মতো। চান্দা চাচ্ছে আমাদের কাছে। যদি আমরা চান্দার একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশনে আসতে পারে।’ 

সুটার জাকির ও তার গ্রুপের বিরুদ্ধে প্রচারিত প্রতিবেদনে টেকেরবাড়ি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে।

প্রচারিত প্রতিবেদন পর্যালোচনায় অত্র আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে, পল্লবী থানাধীন টেকেরবাড়ি ও সাগুফতা এলাকার সাধারণ ব্যবসায়ীরা চাঁদাবাজের সন্ত্রাসী কার্যকলাপে তাদের স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে বাধার সম্মুখীন হচ্ছেন, যা একই সঙ্গে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং একটি আমলযোগ্য অপরাধ। এ অপরাধ সংঘটনের বিষয়ে অপরাধের শিকার ভিকটিমরা তাদের প্রাণভয়ে সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ দাখিল করতে বা মামলা করার মতো সাহস পাননি, যা প্রতিবেদনে প্রচারিত অপরাধের ঘটনার শিকার হওয়া ভিকটিমদের বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের আশ্রয় লাভের অধিকারকে বিঘ্নিত করেছে।

আদেশে আরও বলা হয়, সুটার জাকির ও তার দলের ওই রূপ কর্মকাণ্ডে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর অধীন ১৪৩/৩৪/৩২৩/৩২৫/৩২৬/৩৮৫/৩৮৬/৩৮৭ ধারার অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। বর্ণিত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) সি ধারায় আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হিসেবে অত্র আদালতের নজরে এসেছে। পল্লবী থানা এলাকায় এরূপ কোনও কোনও ব্যক্তি চাঁদাবাজির মাধ্যমে সাধারণ মানুষের জন-জীবন বাধাগ্রস্ত করে সুনির্দিষ্টভাবে তাদের বিস্তারিত নাম-ঠিকানা, প্রতিবেদনে প্রচারিত ভিকটিমদের বিবৃতি ১৬১ ধারামতে লিপিবদ্ধ করে বিস্তারিত প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে অত্র আদালতে পাঠানোর জন্য পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলো। 

/এনএইচ/এমএস/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে