আজ বন্ধুত্ব উদযাপনের দিন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৮আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১৪:৩৮

বন্ধুত্ব এমন একটি সম্পর্ক, যার পরিধি অনেকটুকু সীমানা জুড়ে বিস্তৃত। বন্ধুত্বের ছায়ায় বসে নিশ্চিন্তে দুদণ্ড শ্বাস নেওয়া যায়, প্রিয় বন্ধুকে বিশ্বাস করা যায় চোখ বন্ধ করে। বন্ধুত্ব মানে ভরসা, ভালোবাসা। যে ভালোবাসায় থাকে না কোনও স্বার্থের সম্পর্ক। আজ বিশ্ব বন্ধু দিবস। আগস্ট মাসের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি।

২০১১ সালের ২৭ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদে ৩০ জুলাইকে ‘বিশ্ব বন্ধু দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ জাতি, বর্ণ, লিঙ্গ, ধর্ম ইত্যাদি নির্বিশেষে বিভিন্ন দেশের মানুষের বন্ধুত্বের একটি শক্তিশালী বন্ধন তৈরি করার লক্ষ্যে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস ঘোষণা করে।

২০১১ সালে ২৭ এপ্রিল জেনারেল অ্যাসেম্বলি অব দ্য ইউনাইটেড নেশন ৩০ জুলাই তারিখটিকে অফিসিয়ালি আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষিত করে।

মজার ব্যাপার হচ্ছে, বন্ধু দিবস প্রতিষ্ঠা হওয়ার পেছনে নেই কোনও অমর বন্ধুত্বের উপাখ্যান। সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্য থেকেই বন্ধু দিবসের প্রচলন শুরু হয়। বিশ্বখ্যাত কার্ড ও উপহারসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান হলমার্কের অন্যতম প্রতিষ্ঠাতা জয়েস হল কার্ড বিক্রির জন্য দিনটি সামনে আনেন। এটি ১৯৩০ সালের কথা। প্রতি বছর আগস্টের ২ তারিখ যুক্তরাষ্ট্রে বন্ধু দিবস উদযাপন শুরু হয়। কার্ড বিক্রি কয়েক বছর ভালো হলেই ধীরে ধীরে মানুষ এই দিবসের পেছনের ব্যবসায়িক উদ্দেশ্য বুঝতে পারে। তবে যুক্তরাষ্ট্রে এ দিবস পালন এক প্রকার থেমে গেলেও ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় বন্ধু দিবসের প্রচলন। তবে সেটাও খুব বেশি আলোড়ন তোলেনি। এক এক দেশে এক এক সময় পালিত হতে থাকে দিবসটি।

আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের প্রথম উদ্যোক্তা হিসেবে ধরা হয় প্যারাগুয়ের চিকিৎসক ঋমান আর্থেমিও ব্রেচকে। ১৯৫৮ সালের ২০ জুলাই বন্ধুদের নিয়ে নৈশভোজে বন্ধু দিবস পালনের প্রস্তাব তোলেন। সে রাতেই বিশ্বব্যাপী বন্ধুত্বের ঐক্য ছড়িয়ে দিতে ঘোষণা করা হয় ‘ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড।’
পরবর্তীতে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ৩০ জুলাইকে বন্ধু দিবস ঘোষণা করেন। তবে জাতিসংঘ এদিন বন্ধু দিবস পালন করলেও বিশ্বের বিভিন্ন দেশে আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস হিসেবে পালিত হয়।

যদিও ভালোবাসা জানাতে কেবল একটি দিনের প্রয়োজন নেই; তবুও বিশেষ একটি দিনে যদি বন্ধুকে আরেকবার জানিয়ে দেওয়া যায় নিজের আবেগ ও অনুভূতির কথা, তবে মন্দ কী? বন্ধু কতোটা জায়গা জুড়ে আছে জীবনে সেটা না হয় আরেকবার প্রকাশ করলেন, একটু বিশেষভাবে। বন্ধুকে আরেকবার বললেন, ভালোবাসি!

/এনএ/
সম্পর্কিত
ফ্রেন্ডলিস্টে হাজার বন্ধু, বিপদে কতজন?
পুতিনকে ‘সবচেয়ে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ বন্ধু’ বলে যা বার্তা দিলেন শি জিনপিং
৮ বছর ধরে সহপাঠীর কাঁধে চড়ে স্কুলে যাচ্ছে চীনা কিশোরী
সর্বশেষ খবর
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী 
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ‘সম্ভাব্য যুদ্ধাপরাধ’: জাতিসংঘ
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
হাসান নন, আগস্টে প্লেয়ার অব দ্য মান্থ দিনুশা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?