আপনাদের তো দায় এড়ানোর সুযোগ নেই: আসামিদের উদ্দেশে বিচারক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ আগস্ট ২০২৫, ২২:১৫আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২২:১৫

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ‘ফ্লাইট এক্সপার্ট’-এর বিরুদ্ধে গ্রাহকের ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গ্রেফতার তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার (৩ জুলাই) জামিন শুনানির সময় বিচারক আসামিদের উদ্দেশে বলেন, আপনাদের তো এখানে দাঁড় এড়ানোর সুযোগ নেই। যেহেতু আপনারা দীর্ঘ দিন চাকরি করছে, এ বিষয়তো জানার কথা। 

এদিন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ মন্তব্য করেন। 

এদিন বিকালে আসামিদের আদালতে হাজির মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন কারাগারে রাখার আবেদন করেন। আসামিদের মধ্যে সাঈদ আহমেদ পক্ষে আইনজীবী মোফাজ্জল হোসেন ফারুক ও 
কে এম সাদাত হোসেন, সাকিব হোসেনের পক্ষে মো. রবিউল ইসলাম জামিন আবেদন করে। 

আসামি পক্ষের আইনজীবী ফারুক বলেন, এ মামলায় আমরা ভুক্তভোগী। মূল আসামিদের পলায়নের পর আমরা জিডি করেছি। আমাদের বেতন না দিয়ে চলে গেছে। এরপরও  আমাদের আসামি করা হয়েছে। 

সাদাত ও সাকিবের পক্ষে আইনজীবী রবিউল বলেন, চার কোটি টাকার অভিযোগতো কোম্পানির বিরুদ্ধে। আমার (আসামিদের) দোষটা কোথায়? তারাতো সেখানে চাকরি করে। কোম্পানির অতিরিক্ত কোনও টাকাইতো তারা নেননি। 

বাদীর পক্ষের আইনজীবী আবজাল হোসেন মৃধা বলেন, এ মামলার আসামি এজেন্সির হেড অব ফিন্যান্স সাকিব হোসেনের কাছেই কোম্পানির সব টাকা আসে এবং যায়। সেখান থেকে খরচ করা হয়েছে। চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ ও চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন প্রতিষ্ঠানের অস্বাভাবিক আচরণের কথা জানতো। এই তিনজন ও পলাতক দুই আসামিকে ভুক্তভোগীরা টাকা দিয়েছে। ১ হাজারেরও বেশি মানুষের হজ্জ ও ওমরার ৫ থেকে ৬ হাজার কোটি টাকা সাবমিট করা। এরাই জানে এক নাম্বার ও দুই নাম্বার আসামি কোথায় আছে? এদের ছেড়ে দেওয়া হলে ভুক্তভোগীদের টাকা পেতে সমস্যা হবে। 

পরে বিচারক জিজ্ঞেস করেন, আপনারা কত বছর ধরে এখানে কর্মরত আছেন? একজন জবাব দিলেন, ৮ বছর ধরে। 

পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বলেন, বিভিন্ন ট্রাভেলস এজেন্সির কাছ থেকে কোটি কোটি আত্মসাৎ করেছে। এ আসামিরা সব জানতো। সুযোগের অপেক্ষায় এরা পলায়ন করতে পারেনি। এদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে। জামিন পেলে ভুক্তভোগীরা টাকা পাবে না। 

পরে আসামি পক্ষের আইনজীবী ফারুক বলেন, টাকা কার কাছে দেওয়া আছে, সেটা এজাহারে বলা আছে। আমিতো (আসামি) টাকা আত্মসাৎ করিনি। আমি যদি টাকা আত্মসাৎ না করি, তাহলে আমাকে কেন ভুক্তভোগী হতে হবে। 

পরে বিচারক বলেন, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এটাতো একদিনে হয়নি। দীর্ঘ দিন প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয়েছে। আপনাদের তো এখানে দায় এড়ানোর সুযোগ নেই। যেহেতু আপনারা দীর্ঘ দিন চাকরি করছেন, এ বিষয়তো জানার কথা। 

পরে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী