এগারো মাদক মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ২১:০৫আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২১:০৫

হেরোইনসহ এগারো মাদক মামলার আসামি সাদ্দামকে (৩৬)  গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাজধানীর সবুজবাগ থানাধীন বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সবুজবাগ থানার বরাতে ডিসি তালেবুর রহমান জানান, আজ বুধবার সকালে থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় যে বাসাবো এলাকার নাভানা সিলভার ডেল-এর সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাদ্দামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেহতল্লাশি করে ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ত্রিশ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রেকর্ডপত্র পর্যালোচনা করে ডিসি জানান, গ্রেফতার সাদ্দাম একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা থানায় ৯টি ও সবুজবাগ থানায় দুইটি মামলা রয়েছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম