মাদক বিক্রির জেরে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৫, ১৫:২৬আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ১৫:২৬

রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি মো. জীবন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মালিটোলার ৪৮ নম্বর গোলক পাল লেনে মো. জীবন মিয়া হীরার কাছে বাকিতে দুই পিস ইয়াবা ট্যাবলেট চায়। কিন্তু হীরা অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জীবন ধারালো চাকু দিয়ে হীরার বাম গাল, বুকের বাম পাশ ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়।

এ ঘটনায় বংশাল থানায় হত্যা মামলা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি টিম কেরানীগঞ্জের কালাতিয়া বাজার এলাকা থেকে জীবনকে গ্রেফতার করে। পরে আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

আদালতে হাজির করা হলে জীবন স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানিয়ে পুলিশের এই কর্মকর্তা।

/এবি/আরকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের