নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো মোজাম্মেল বাবুকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৪:০৮আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৪:০৮

বনানী থানার চাঁদাবাজির মামলায় একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

রবিবার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। 

এদিন সকালে মোজাম্মেল বাবুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপ-পরিদর্শক রাজিউল আমিন গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত ১৬ সেপ্টেম্বর  ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেফতার করা হয়। পরের দিন জুলাই আন্দোলন কেন্দ্রিক রমনা থানার হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিন জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। 

অভিযোগে বলা হয়েছে, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। একপর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে সই করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের