১১শ অস্ত্র উদ্ধার: ৯ আসামি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৬:৫৯আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৬:৫৯

রাজধানীর নিউ মার্কেট এলাকার দোকান এবং গুদাম থেকে বিভিন্ন ধরনের ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় করা মামলায় ৯ দোকান কর্মচারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

রবিবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাবের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. শুকুর আলী, মো. রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, মো. নুর হোসেন লিমন, সাজ্জাদ, আলী আকবর, সাজিদ হাসান।

এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। পরে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শনিবার (৯ আগস্ট) নিউমার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত এই ৯ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম