নতুন মামলায় সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৩:১৭আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৪:৩০

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর দুই থানার পৃথক চার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

সোমবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইসতিয়াকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আজ মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে সেটি মঞ্জুর করেন আদালত।

মিরপুরে আব্দুল্লাহ কবির হত্যা মামলা ও আদহাম বিন আমিন হত্যাচেষ্টা মামলা ও শাফিক উদ্দিন আহমেদ আহনাফ হত্যা মামালায় সাবিনা আক্তার তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। শাফিক উদ্দিন আহমেদ আহনাফ হত্যা মামলা ও পল্লবী থানার অস্ত্র মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আব্দুল্লাহ কবির হত্যা মামলা সূত্রে জানা গেছে, গত ৪ অগাস্ট দুপুরে মিরপুর-১০ এর গোল চত্বর আইডিয়াল স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সহযোগিতার পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছিলেন আব্দুল্লাহ কবির। সেখানে পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নির্বিচারে গুলি চালায়। তখন গুলিবদ্ধ এক ছাত্রকে সাহায্য করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন আব্দুল্লাহ কবির। স্থানীয় লোকজন উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৯ আগস্ট মিরপুর থানায় হত্যা মামলা করা হয়।

আদহামের মামলার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর মোড়ে আন্দোলন করছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। আদহাম বিন আমিনের দুই হাঁটুতে গুলি লাগে। এ ঘটনায় ২২ অক্টোবর তার ভাই আকিবুন নূর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

শফিক উদ্দিন আহমেদ আহনাফের মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট মিরপুর-১০ এ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনে অংশ নেন বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফ। ঘটনার দিন বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে আহনাফ গুলিবিদ্ধ হন। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ এপ্রিল মিরপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

পল্লবী অস্ত্র মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত নেওয়া অস্ত্রগুলোর লাইসেন্স বাতিল করা হয়েছে। ৩ সেপ্টেম্বরের মধ্যে সেই অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কামাল আহমেদ মজুমদার নিজের ব্যক্তিগত দুটি অস্ত্র জমা দেননি। এ ঘটনায় পল্লবী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আবু সামা মামলা করেন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের