জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৮:২১আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৮:৪২

‎রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আবারও মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২২) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিন জন গুরুতর আহত হয়েছেন। তারা হলো বশির বাবুর্চি (৪০), মদিনা (২০) ও ফায়জান (২৫)।

সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য নিহত শাহ আলমের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে। তারা হলো ফয়সাল (২৫) ও সেলিম (২৪)। তাদের কাছ থেকে দুটি ধারালো চাপাতি জব্দ করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

‎স্থানীয় পুলিশ সূত্র বলছে, গত পাঁচ দিন ধরে মাদকের কারবার নিয়ে জেনেভা ক্যাম্পের বুনিয়া সোহেল গ্রুপের সঙ্গে চুয়া সেলিম, পিচ্চি রাজা এবং পার মনু গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলে আসছিল। বিশেষ করে গতকাল থেকে এ সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়। গতকাল দিন-রাত ক্যাম্পের ভেতরে থেমে থেমে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার দুপুরে ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের শেষ মাথায় হুমায়ন রোড ময়লার গলিতে দুই গ্রুপের সংঘর্ষকালে একজনকে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, আমরা দুপুরের পর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়েছি। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই জনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। পাশাপাশি জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের