বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ, কর্মকর্তারা অবরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৮:৩১আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৮:৩১

বকেয়া বেতন ও পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার কয়েকশ শ্রমিক। কারখানা দুটি হলো- গাজীপুরের সিজন্স ড্রেসেস লি. ও মিফকিফ অ্যাপারেল লিমিটেড। 

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রম ভবনের আশপাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কিছু শ্রমিক। তাদের আরেকটি অংশ ভবনের প্রধান ফটক রুদ্ধ করে কর্মকর্তাদের বের হতে বাধা দিচ্ছেন। দাবি না মানা পর্যন্ত তারা সেখান থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

শ্রমিকরা জানান, গাজীপুরের সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিক কর্মচারীদের মে মাসের ওভারটাইম, জুন মাসের ৩০ দিনের বকেয়া বেতন, জুলাই মাসের বকেয়া, ঈদুল আজহার ৮১ শতাংশ বোনাস ও শ্রমিকদের আইনগত পাওনা এবং মিফকিফ অ্যাপারেল লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতন ও রিজাইনকৃত শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে আন্দোলন করছেন।

তারা জানান, রবিবার (১০ আগস্ট) থেকেই তাদের কর্মসূচি চলছে। কিন্তু কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়েই তারা কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, ‘মালিকপক্ষ বারবার কথা দিয়েও রাখেনি। সরকারও কোনও ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তাই দাবি পূরণে কার্যকরী উদ্যোগ না নিলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী