মাইলস্টোন ট্র্যাজেডি: ৮ দাবিতে মানববন্ধনে অভিভাবকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৪:৪৫আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৪:৪৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের পরিবার ও স্বজনরা ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৭টা থেকে স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিভাবকরা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিচারের মুখোমুখি করার কথা বলেন

মানববন্ধনে অংশ নেওয়া স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে সারা দেশে মাইলস্টোন স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর, নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান, প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও বিচার, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ প্রদর্শন এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ জনহীন এলাকায় সরিয়ে নেওয়ার দাবি উত্থাপন করেন তারা।

অভিভাবকরা দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিচারের মুখোমুখি করার পাশাপাশি দাবির দ্রুত বাস্তবায়ন না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই