কমলাপুরে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৫, ১৬:০১আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:০১

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

উদ্ধারকারী পথচারী মো. তানভীর আহমেদ জানান, ভোরে তিনি হেঁটে কমলাপুর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় স্টেশন সংলগ্ন সড়কের ফুটপাতে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।

নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান